ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদে শেখ হাসিনা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
নেদারল্যান্ডসের বিখ্যাত ডিপ্লোম্যাট ম্যাগাজিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মাদার অব হিউম্যানিটি’ সংক্রান্ত খবরকে প্রচ্ছদ হিসেবে ব্যবহার করে তাদের চলতি সংখ্যার মোড়ক উন্মোচন করেছে। এ উপলক্ষে স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ডিপ্লোম্যাটিক কোরের সদস্যরা, আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মী, থিংক ট্যাংকস, বিভিন্ন ব্যবসায়িক নেতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, প্যালেস্টাইন, ইয়েমেন, মরক্কো, তিউনিসিয়া, অ্যাঙ্গোলা, সুইডেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, ইউক্রেন, বসনিয়া-হার্জেগোভিনা, ভ্যাটিকান, কসোভো, ব্রাজিল, কিউবা, পেরু, চিলি, ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের রাষ্ট্রদূতরা।
অনুষ্ঠানে রাশিয়ান ফেডারেশন, জর্জিয়া, আর্জেন্টিনা এবং আজারবাইজেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতগণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কেনিয়া, পোল্যান্ড এবং পানামা দূতাবাসের কূটনৈতিক প্রতিনিধিরাও হাজির ছিলেন।
ডিপ্লোম্যাট ম্যাগাজিন এর প্রকাশক মেইলিন ডি লারা এবং নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল উপস্থিত রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন।
রাষ্ট্রদূত বেলাল প্রচ্ছদ হিসেবে মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ প্রধানমন্ত্রীর ‘মাদার অব হিউম্যানিটি’ সংক্রান্ত খবরকে বেছে নেবার জন্য ডিপ্লোম্যাট ম্যাগাজিন-কে ধন্যবাদ জানান। এসময় তিনি উপস্থিত সবাইকে প্রধানমন্ত্রী কর্তৃক মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত উন্মুক্ত করে দেবার বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করে লাখ লাখ নির্যাতিত মানুষের জীবন রক্ষা করে বিশ্ববাসীর কাছে কিভাবে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে পরিচিতি লাভ করেছেন সে বিষয়ে অবহিত করেন।
বাংলাদেশ সরকার নিজেদের অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তার ঝুঁকিকে উপেক্ষা করে শুধু মানবিক কারণে যেভাবে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন ইত্যাদি সুবিধাদি প্রদান করেছে সে সম্পর্কেও তিনি বিস্তারিতভাবে বর্ণণা করেন।
রাষ্ট্রদূত বেলাল জোরপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা, মর্যাদা এবং মৌলিক প্রয়োজনগুলো নিশ্চিত করে দ্রুত তাদের নিজেদের বাসভূমিতে ফিরে যেতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিচারহীনতার সংষ্কৃতি বন্ধ করার প্রতিও তিনি জোর দেন।
-জেডসি
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ











