ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৬:২৬:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

ডিভিশন পেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৪১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আদালতের আদেশ অনুযায়ী কারাগারে ডিভিশন দেয়া হয়েছে।


মহা-কারাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন আজ রোববার বিকেলে সাংবাদিকদের জানান, ‘আদালতের আদেশ কারাগারে পৌঁছার পর আমরা খালেদা জিয়াকে ডিভিশন প্রদান করেছি’।


খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল আজ  বিকেলে কারা কর্তৃপক্ষের কাছে খালেদা জিয়ার ডিভিশন সংক্রান্ত আদালতের আদেশ হস্তান্তর করে।


এর আগে আদালতের রায় এবং সামাজিক মর্যাদা বিবেচনায় কারাগারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


রোববার সচিবালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদকিদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একটি বড় দলের চেয়ারপার্সন। তার এসব সামাজিক মর্যাদা বিবেচনা করেই প্রথম দিন থেকেই তাকে সে রকম মানসম্পন্ন জায়গায় রাখা হয়েছে।