ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৫:১৮:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ডুবে যাওয়া সেই ট্রলার উদ্ধার, ভেতরে কোনো লাশ নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৯ আগস্ট ২০২১ রবিবার

ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত

ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ডুবে যাওয়া সেই ট্রলারটি উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় ট্রলারটিকে পানির নিচ থেকে তুলে আনা হয়। এ সময় ট্রলারের ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি।

শুক্রবার বিকেলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। মর্মান্তিক ওই ঘটনায় মোট ২২ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে ১১ জন নারী ও ৯ জন শিশু। এই ঘটনার ৪০ ঘণ্টারও বেশি সময় পর ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করে। ট্রলারের ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি।