ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৮:৪৫:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ডে-কেয়ারে শিশু নির্যাতন-মাদক প্রয়োগ, আটক ১৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ এএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ইন্দোনেশিয়ার ইয়োগ্যাকার্তা শহরের একটি ডে-কেয়ার কেন্দ্রে শিশু নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ছোট শিশুদের হাত-পা বেঁধে রাখা হয়েছে এবং তাদের ওপর অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর কর্তৃপক্ষ ওই ডে-কেয়ার কেন্দ্র সিলগালা করে দিয়েছে। ইয়োগ্যাকার্তা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এর আগে প্রায় ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ডে-কেয়ার সংশ্লিষ্ট ফাউন্ডেশনের প্রধান, ডে-কেয়ার ব্যবস্থাপক এবং ১১ জন কর্মী। পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনে আরও অভিযুক্ত যুক্ত হতে পারে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ডে-কেয়ারটিতে নিবন্ধিত ১০৩ শিশুর মধ্যে অন্তত ৫৩ জন নির্যাতনের শিকার হয়েছে। তাদের বেশিরভাগের বয়স প্রায় দুই বছর।

তদন্তকারীরা জানিয়েছেন, কিছু ক্ষেত্রে শিশুদের ঘুমানোর সময় হাত-পা বেঁধে রাখা হতো। অভিযোগ রয়েছে, শিশুদের অজ্ঞান বা শান্ত রাখতে মাদকজাতীয় কিছু ব্যবহার করা হয়েছে—যদিও এ বিষয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সূত্র : বিবিসি।