ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৪:৪০:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

ডেঙ্গু আক্রান্ত আরও ১৩ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন তিনজন আক্রান্ত হয়েছিলেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন ঢাকার। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন চার জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ঢাকা ১৭ জন এবং ঢাকার বাইরে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৪ জন। এরমধ্যে ঢাকায় ৩০৯ জন এবং ঢাকার বাইরে ৩৩৫ জন। এ সময় সুস্থ হয়েছেন ৫৮৭ জন এবং মৃত্যু হয়েছে আটজনের।

উল্লেখ্য, গত বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যু হয় ২৮১ জনের।