ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৬:২৫:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৬

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১১ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন (শুক্রবার) আক্রান্তের সংখ্যা ছিল ২ জন।

শনিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জনের মধ্যে ঢাকায় ৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ঢাকায় ৩২ জন এবং ঢাকার বাইরে ১৮ জন চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩১ জন। এরমধ্যে ঢাকায় ২৫৫ জন এবং ঢাকার বাইরে ২৭৬ জন চিকিৎসা নেন। এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭৫ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে ২৮১ জন মারা যান।