ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১:১২:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ডেঙ্গু পরীক্ষার ফি সম্পর্কে জানতে চেয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ডেঙ্গু পরীক্ষা করাতে বেসরকারি হাসপাতালগুলো অতিরিক্ত ফি নিচ্ছে কিনা এবং সরকারি হাসপাতাল ফ্রি পরীক্ষা করাচ্ছে কিনা তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ ২৯ জুলাইয়ের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে এ তথ্য জানতে চেয়েছেন।

বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কাছ থেকে জানবেন। ‘ডেঙ্গু পরীক্ষায় অযৌক্তিক ফি’ শীর্ষক শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর এ আদেশ দেয়া হয়েছে।

আদালতে প্রতিবেদনটি নজরে আনেন আইনজীবী মোশতাক আহমেদ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার)।

ডেপুটি এটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার) বলেন, বেসরকারি হাসপাতালগুলো বহুগুণ দাম নিচ্ছে এ বিষয়টি জাতীয় দৈনিকে এসেছে। আজ আদালত বলেছেন- অধিদপ্তরের ডিজির সঙ্গে যোগাযোগ করে বেশি ফি নেয়া হচ্ছে কিনা, আর নিলে কি ব্যবস্থা নেয়া হয়েছে সেটা জানাতে হবে।