ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১২:০৬:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৮০

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ৩১ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশে আরও ৮০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সারাদেশে নতুন করে আরও ৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৭ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ২৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এতে আরও বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩২৮ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ২৫৫ জন এবং ঢাকার বাইরে ৭৩ জন চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৬৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৩২২ জন। চলতি বছরে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।