ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৭:৪৬:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৯৯

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশে আরও ৯৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সোমবার (২৫ জুলাই) একজনের মৃত্যু হয়েছে এবং ৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৪০ জন ঢাকার বিভিন্ন হাসপাতাল এবং ২০ জন ঢাকার বাহিরে চিকিৎসাধীন।

এতে বলা হয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশে নতুন করে আরও ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৪ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ২৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এতে আরও বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩০১ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ২২৭ জন এবং ঢাকার বাইরে ৭৪ জন চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৩০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন এক হাজার ৯৯৬ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।