ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৪:৫১:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

ডেঙ্গুতে আরও ৬৫ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২০ পিএম, ২৪ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও দেশে আরও ৬৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, শনিবার (২৩ জুলাই) একজনের মৃত্যু হয়েছে এবং ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৬৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতাল এবং ৪ জন ঢাকার বাহিরে চিকিৎসাধীন।

এতে বলা হয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সারাদেশে নতুন করে আরও ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৯ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এতে আরও বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২৯৯ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ২৩৫ জন এবং ঢাকার বাইরে ৬৪ জন চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ১৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন এক হাজার ৮৪১ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।