ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৬১৫ রোগী হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ জন। এছাড়া সোমবার সকাল থেকে দুপুর এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
আগস্টের মাঝামাঝি ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রতি বছরই বৃদ্ধি পায়। এর মধ্যে গত সাত দিনের বৃষ্টিতে মশার উৎসস্থল বাড়ায় ডেঙ্গু মোকাবেলায় তৈরি হয়েছে চ্যালেঞ্জ।
সোমবার মারা যাওয়া তিন জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক সবজি বিক্রেতা, ফরিদপুর মেডিকেল হাসপাতালে এক মসজিদের খাদেম ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
সবজি বিক্রেতা মিজানুর রহমান (৪০) গত বৃস্পতিবার থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি খুলনার রূপসা উপজেলার খাঁজাডাঙ্গা গ্রামে।
খুলনার সিভিল সার্জন এ এস এম আব্দুর রাজ্জাক জানান, খুলনায় সোমবার পর্যন্ত ৫৭৩ জন ডেঙ্গেুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি ৮৯ জনের মধ্যে ২০ জন সোমবার ভর্তি হয়েছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার ভোরে আনোয়ার হোসেন (৪০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার বলেন, আনোয়ার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কয়েকদিন নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার দুপুরে তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। আনোয়ার নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আব্দুল লতিফের ছেলে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। দেলোয়ার হোসেন ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গীচর এলাকার শেখ শফিউদ্দিনের ছেলে। তিনি শহরের পূর্বখাবাসপুর মসজিদের খাদেম হিসেবে কর্মরত ছিলেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বলেন, দেলোয়ার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার হাসপাতালের পুরষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। সোমবার সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
দেলোয়ারের বাবা শফিউদ্দিন শেখ জানান, ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে তাকে ফরিদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর হাসপাতালে আনা হয়।
সরকারি হিসাব মতে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











