ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৮:৩২:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ডেনমার্কে শপিংমলে বন্দুক হামলা, বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে বন্দুকধারীরা হামলা চালিয়েছেন। এ হামলায় বহু হতাহতের আশঙ্কা করছে দেশটির পুলিশ।

রোববার কোপেনহেগেনের ফিল্ডস নামে একটি শপিংমলে এ হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে।

এ ঘটনায় ডেনমার্কের পুলিশ জানাচ্ছে, বন্দুকধারীরা শপিংমলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালনায়। এ ঘটনায় তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির পুলিশ আরও বলছে, এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কারও মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।