ডেল্টা-বিটার তুলনায় তিনগুণ বেশি শক্তিশালী ওমিক্রন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৪ পিএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
ওমিক্রন ডেল্টা ও বিটার তুলনায় তিনগুণের বেশি শক্তিশালী বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। ডেল্টা-বিটার তুলনায় করোনার নতুন এই ভেরিয়েন্ট তিনগুণ বেশি পুনঃসংক্রমণ ঘটাতে সক্ষম। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা প্রাথমিক এক সমীক্ষায় এ কথা জানিয়েছেন।
বিজ্ঞানীরা জানান, এই ফলাফল পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন তথ্য-উপাত্ত এবং প্রথম মহামারি সংক্রান্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পূর্বের সংক্রমণ থেকে ইমিউনিটি এড়াতে ওমিক্রনের সক্ষমতা যাচাই করে।
রিভিউয়ের আগে এই গবেষণা প্রতিবেদন মেডিকেল সার্ভারে আপলোড করা হয়েছে। তবে এখনও গবেষণাপত্রটির পর্যালোচনা শেষ হয়নি।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৭ নভেম্বর পর্যন্ত আক্রান্ত ২৮ লাখ লোকের মধ্যে ৩৫ হাজার ৬৭০ জন পুনঃসংক্রমিত হয়েছেন। পুনরায় সংক্রমণ হিসেবে বিবেচনা করা হয় ৯০ দিনের ব্যবধানে কেউ দ্বিতীয়বার আক্রান্ত হলে।
দক্ষিণ আফ্রিকার ডিএসআই-এনআরএফ সেন্টার অব এক্সিলেন্স ইন এপিডোমিওলজিক্যাল মডেলিং অ্যান্ড এনালাইসিস পরিচালক জুলিয়েট পুলিয়াম এক টুইটে লিখেছেন, ‘সাম্প্রতিক পুনঃসংক্রমণ এমন ব্যক্তিদের ক্ষেত্রে হয়েছে যাদের প্রাথমিক সংক্রমণ পূর্ববর্তী তিনটি করোনা ঢেউকালীন সময়ে ঘটেছে। এদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তরা বেশি পুনঃআক্রান্ত হয়েছেন।
তিনি আরও বলেন, ‘যাদের পূর্ব সংক্রমণের ইতিহাস রয়েছে এবং ওমিক্রন সংক্রমণের তীব্রতার সঙ্গে সম্পর্কিত তাদের ডাটা জরুরিভাবে প্রয়োজন।’ সূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ




