ঢাকা-নিউইয়র্ক রুটে আবার ফ্লাইট চলাচল করবে
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতে ঢাকা-নিউইয়র্ক রুটে পুনরায় ফ্লাইট শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন এবং উচ্চপর্যায়ের অন্যান্য সাইডলাইন ইভেন্টে প্রধানমন্ত্রীর সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে লোট নিউইয়র্ক প্যালেসে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুখবর হচ্ছে, তারা বিমানকে (রোববার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইট) অবতরণের অনুমতি দিয়েছে। সুতরাং আমি আশা করি, বিমান ভবিষ্যতে ঢাকা-নিউইয়র্ক রুটে এর কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
এ কে আব্দুল মোমেন বলেন, এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেশন এভিয়েশন অথরিটির সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটিও আশাবাদী হওয়ার কারণ। ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান চলাচল কয়েক বছর ধরে স্থগিত রয়েছে বলে তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বিমানবহরে বেশ কয়েকটি আধুনিক ও সর্বশেষ মডেলের উন্নত বিমান যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলের সদস্যরা কোনো ধরনের ঝামেলার সম্মুখীন না হয়ে এবং যথাযোগ্য মর্যাদার সঙ্গে সরাসরি গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন।
তিনি বলেন, শেখ হাসিনার কারণে আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। বিমানের এই রুট চালু হলে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা খুব খুশি হবেন।
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা











