ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১০:০৬:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

ঢাকা বিচ্ছিন্ন হচ্ছে, চারপাশের ৭ জেলায় কাল থেকে লকডাউন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ২১ জুন ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনা থেকে রক্ষা পেতে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ঢাকার চারপাশের সাতটি জেলায় আগামীকাল মঙ্গলবার ভোর ছটা থেকে শুরু হচ্ছে লকডাউন।

চারপাশের ৭টি জেলা হচ্ছে, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ।

দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ ব্যাপকহারে বেড়ে যাওয়ার এবং ভারতীয় ডেল্টা ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ঢাকাকে বিচ্ছিন্ন করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

এই নিষেধাজ্ঞা মঙ্গলবার ভোর থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এ সময়ে শুধুমাত্র আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা যেমন কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা , কোভিড ১৯ টিকা প্রদান, বিদ্যুৎ,পানি, গ্যাস/জ্বালানি,ফায়ার সার্ভিস বন্দরসমূহের কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট,গণমাধ্যম বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ ,তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে বলে মন্ত্রিপরিষদ সচিব তার বক্তব্যে উল্লেখ করেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যদি কোন লোকাল অথরিটি মনে করে তাদের লকডাউন করা দরকার সেটা তারা করতে পারে। সেই অথরিটি তাদের দেয়া হয়েছে। 

তবে ঢাকা জেলা নিয়ে শিগগিরই কোন সিদ্ধান্ত আসবে না বলে তিনি জানান।

এই বিভাগের জনপ্রিয়