ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২১:২১:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যেসব রাস্তা বন্ধ থাকবে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন আজ শনিবার (১৯ নভেম্বর)। এ কারণে এদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টিএসসি ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর এবং ঢাকা মেডিক্যাল কলেজ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন উপাচার্য।

ঢাবির সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে বাড়তি নিরাপত্তার পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচলেও আনা হচ্ছে কিছুটা নিয়ন্ত্রণ। এবারের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং বিদেশি মেহমানদের উপস্থিতি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে কড়াকড়ি। গত ১৭ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে ভাসমান দোকানপাটে উচ্ছেদ অভিযান চালানো হয়।

সমাবর্তনের অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের সকাল ১১টার মধ্যে মূল প্যান্ডেলে প্রবেশ করতে বলা হয়েছে। সাত কলেজের গ্র্যাজুয়েটদের ১১টা ২০ মিনিটের মধ্যে প্রবেশ করতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।