ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২০:১৬:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ৫টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন। 


তিনি বলেন, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট ৫টি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ২০ জন আহত হয়েছে। 

তিনি আরও বলেন, অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাক রয়েছে। আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা ওখানে কাজ করছেন।