ঢাকা মাতাবেন বলিউডের নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ১২ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
বলিউডের এই সময়ের সেনসেশন নোরা ফাতেহি। আইটেম গান মানেই তার উপস্থিতি। খোলামেলা রূপে নৃত্যের ঝড় তোলেন তিনি। তার নৃত্যে বেশ কয়েকটি আইটেম গান ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
বলিউড মাতানো এই নৃত্যশিল্পী এবার আসছেন ঢাকায়। নাচে-গানে এবার তিনি মাতাবেন বাংলাদেশের রাজধানীর মানুষকে। জানা গেছে, আগামী ডিসেম্বরে একটি অনুষ্ঠানে অংশ নেবেন নোরা।
ঢাকার একটি কনভেনশন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করবেন এই তারকা। ইতোমোধ্যে তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়ে গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আয়োজক শাহজাহান ভুঁইয়া। তবে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করছেন না আয়োজকরা।
মরোক্কীয় বংশোদ্ভূত হলেও নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলা থেকেই তিনি ভারতের হিন্দি সিনেমার ভক্ত। বিশেষ করে গানগুলো তাকে আন্দোলিত করত। তখন থেকেই স্বপ্ন দেখতেন বলিউডে কাজ করার।
২০১৪ সালে বলিউডে কাজ শুরু করেন নোরা ফাতেহি। তবে জনপ্রিয়তা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানে নেচেই আলোচনার তুঙ্গে আসেন তিনি। গানটি ইন্টারনেট জগতে ঝড় বইয়ে দিয়েছিল।
এরপর ‘সাকি সাকি’, ‘পাচতাওগে’, ‘ড্যান্স মেরি রানি’, ‘কুসু কুসু’, ‘নাহ’, ‘গারমি’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে পারফর্ম করেছেন নোরা। এছাড়া ভারতের বিভিন্ন টিভি অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যায় তাকে।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল