ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ৬:১৭:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

ঢাকা মাতালেন দীপিকা

আপডেট: ০৪:০৫ এএম, ৩১ মে ২০১৫ রবিবার

untitled-3_140470স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বলিউডের এ সময়ের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গতকাল শুক্রবার ঢাকা মাতালেন। ইউনিলিভার বাংলাদেশের আমন্ত্রণে লাক্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাডুকান শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৩ নম্বর হল রাজদর্শন এ ‘অ্যা ম্যাজমেরাইজিং ফ্রেগরেন্ট ইভিনিং উইথ দীপিকা’ শীর্ষক আয়োজনে অংশ নেন।
লাক্সের একটি বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতেই দীপিকার ঢাকায় আসা। ‘দেখা করুন দীপিকার সাথে’ শীর্ষক ক্যাম্পেইন শুরু হয় চলতি বছরের শুরুতে। দীপিকার সাথে সাক্ষাতের এ সুযোগ পেতে প্রথমে লাক্স সাবান কিনে প্যাকেটের গায়ে লেখা নম্বরে মিসড কল দিতে হয়েছিল। ফিরত কলে দীপিকাকে উদ্দেশ্যে করে তাদের ভালোবাসার বার্তা পাঠানোর সুযোগ পান। এই ক্যাম্পেইনে ১২ লাখ লাক্সপ্রেমী অংশ নেন। সেখান থেকে ১০০০ জন উত্তরদাতাকে দীপিকার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়া হয়। গতকালই ছিল সেই কাঙ্খিত সন্ধ্যাটি। গতকালকের সন্ধ্যাটি সাজানো হয় সংগীত, নৃত্য ও ফ্যাশনের আয়োজন দিয়ে। দীপিকা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিপা, শমী কায়সার, মৌ, ঈশিতা, কুসুম শিকদারসহ দেশের জনপ্রিয় সব লাক্স তারকা। রাত ৮টায় অনুষ্ঠানের শুরু হয় বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘বৃষ্টি পড়ে’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে। এরপর নেমেসিস ব্যান্ডের জোহাদ পরিবেশন করেন ইউ টু ব্যান্ডের বিখ্যাত গান ‘উইথ অর উইদাউট ইউ’। এরপর কণা পরিবেশন করেন ‘জ্যামিতিক ভালোবাসা’ গানটি। একসময়ের জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকের ভোকাল জন পরিবেশেন করেন ‘আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে’ গানটি। এরপর সোলস ব্যান্ডের ভোকাল পার্থ বড়ুয়া গেয়ে শোনান বিখ্যাত গান ‘মন শুধু মন ছুঁয়েছে’। অনুষ্ঠানে দীপিকার সঙ্গে এক চমত্কার কথোপকথনে অংশ নেন অনুষ্ঠানের উপস্থাপক তাহসান খান।
৩১.০৫.২০১৫