ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৫:৩২:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন শেখ হাসিনা।  ফাইল ছবি

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন শেখ হাসিনা। ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন তিনি। 

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস  এ তথ্য জানান।

ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ।