ঢাকাবাসীকে পাশে দাঁড়ানোর আহবান আফরোজার
আপডেট: ১১:৪৫ এএম, ২০ এপ্রিল ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননউজ২৪.কম, ঢাকা : আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকাবাসীকে পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
সোমবার জাতীয় প্রেসক্লাবে মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। নির্বাচনীয় প্রচারণায় মির্জা আব্বাসের অনুপস্থিতিতে প্রচারণায় তার পক্ষে সমন্বয় করছেন আফরোজা আব্বাস।ইশতেহারে দশ দফার প্রস্তাবনা তুলে ধরা হয়।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন আমাদের প্রচারণা চালানোর অধিকার আছে, কিন্তু আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণায় যারা আমাদের সহযোগিতা করছে তাদের হুমকি দেয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। আফরোজা আব্বাস বলেন, নির্বাচিত হলে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে সবার বাসযোগ্য বিশ্বায়নের উপযোগী ঢাকাকে গড়ে তুলবেন মির্জা আব্বাস।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েন ও প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের আহবান জানান আফরোজা আব্বাস। মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহারে নাগরিক বিনোদন, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য সেবা, শিক্ষা খাত, পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তির ঢাকা, সমাজ সেবা, জননিরাপত্তা, নগর পরিকল্পনা ও প্রশাসনিক ব্যবস্থা উন্নীতকরণ এ সব বিষয়ে আলোকপাত করাসহ দশ দফার প্রস্তাবনা রয়েছে।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ,আদর্শ ঢাকা আন্দোলনের আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দিন আহমেদ,সদস্য সচিব শওকত মাহমুদ প্রমুখ।
২০.০৪.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











