ঢাকায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা
বিবিসি বাংলা অনলাইন | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার
স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
ঢাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুলের ও-লেভেল পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলায় একজনকে অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কলাবাগান থানায় এই মামলা দায়ের করেন নিহতের বাবা।
আজ শুক্রবার অভিযুক্ত তরুণকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়া হবে বলে জানিয়েছেন কলাবাগান থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান।
মামলার এজাহার থেকে জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ওই ছাত্রী। বিষয়টি সে তার মাকে ফোন করে জানায়।
বেলা দেড়টার দিকে অভিযুক্ত ফোন করে ওই ছাত্রীর মা'কে জানায় যে, "মেয়েটি তার বাসায় গিয়েছিল। আকস্মিকভাবে সে অচেতন হয়ে পড়ায় ঢাকার বেসরকারি একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।"
খবর পেয়ে মেয়েটির মা দ্রুত তার অফিস থেকে বেলা ২টার মধ্যে হাসপাতালে উপস্থিত হন।
হাসপাতালে থাকা কর্তব্যরত ডাক্তার জানান, তার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে।
এরপর নিহতের বাবা খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসেন এবং সেখানকার ডাক্তার, নার্স ও হাসপাতালের কর্মচারীদের মাধ্যমে জানতে পারেন, অভিযুক্ত ওই তরুণ তার মেয়েকে ফাঁকা বাসায় ডেকে নিয়ে যায় এবং তাকে একা পেয়ে ধর্ষণ করে।
রক্তক্ষরণের এক পর্যায়ে মেয়েটি অচেতন হয়ে পড়লে অভিযুক্ত তরুণ তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানেই মেয়েটি মারা যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।
পরে কলাবাগান থানা পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,








