ঢাকার দুই সিটি নির্বাচনে আ.লীগের প্রার্থী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পর এবার ঘোষণা করা হলো ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থীর নাম।এতে নিজের জায়গা ধরে রেখেছেন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তবে নানা জলঘোলা করেও শেষ পর্যন্ত মনোনয়ন কপাল পুড়েছে দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনের। সব নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দক্ষিণের টিকিট হাতে পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস।
রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জানা গেছে, প্রার্থীদের নাম ঘোষণার আগেই সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে আসেন ফজলে নূর তাপস। পরে বেলা পৌনে ১১টার দিকে বিশাল শোডাউন নিয়ে কার্যালয়ে হাজির হন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তবে দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনকে বেলা ১১টা পর্যন্ত কার্যালয়ে আসতে দেখা যায়নি।
এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
তিনি বলেন, বিচার-বিশ্লেষণ করছি, পর্যালোচনা করছি। নেত্রী নিজের সোর্স থেকেও খোঁজ নিচ্ছেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেয়া হয়েছে। সবকিছু বিচার-বিশ্লেষণ করতে আমাদের একটু সময় লাগছে।
৩০ জানুয়ারি এ দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২ জানুয়ারি যাচাই-বাছাই এবং ৯ জানুয়ারি প্রত্যাহারের শেষদিন। পরের দিন (১০ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।
-জেডসি
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


