ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৫:৩৭:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

ঢাকার বাতাস আজও ‘ঝুঁকিপূর্ণ’

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বে দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা। সম্প্রতি প্রায় দিনই এই তালিকায় শীর্ষে থাকছে ঢাকা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫৭ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৩২৯। এই মাত্রাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়।

এ ছাড়া তালিকায় ২৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ঘানার আক্রা। স্কোর ২২৩ নিয়ে তৃতীয় চীনের বেইজিং। স্কোর ২০০ নিয়ে চতুর্থ পাকিস্তানের লাহোর এবং পঞ্চম স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৯৪।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা।