ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ২২:৪৮:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০১ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার বাতাস আগের মতোই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আইকিউ এয়ারের তথ্য বলছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টায় ১৬১ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে ছিল ঢাকা। এর আগে বুধবার (২২ ফেব্রয়ারি) ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর, স্কোর ছিল ১৬১।

বৃহস্পতিবার সকালে আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, ১৯৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৬০ এর বেশি স্কোর নিয়ে তৃতীয় থেকে সপ্তম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, ঘানার আক্রা, মঙ্গোলিয়ার উলানবাটর, ভারতের মুম্বাই এবং উত্তর মেসিডোনিয়ার কোজে।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে ঢাকা।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় চার স্কোর সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।

উল্লেখ্য, শীতজুড়ে ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। বসন্তকালে এসে তার তেমন পরিবর্তন হয়নি।