ঢাকার রাস্তা আজও ফাঁকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আজ অফিস-আদালত খুললেও ঈদের ছুটির আমেজ এখনও রয়েছে। সড়কগুলোতে রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী চিরচেনা যানজট নেই। রাস্তাঘাট এখনও একেবারেই ফাঁকা। অধিকাংশ হোটেল-রেস্তোরাঁও বন্ধ। যানজট তো নেই-ই, সড়কে গাড়ি এবং মানুষের চলাচলও খুব কম। যেসব গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত, সেগুলোতে এখন যাওয়া যাচ্ছে কয়েক মিনিটেই। যানজটের নগরী ঢাকা যেন পুরোই অচেনা।
মঙ্গলবার (১২ জুলাই) গুলিস্থান, পল্টন, সচিবালয়, কাকরাইল, মৎস্যভবন, হাইকোর্ট, শাহবাগ, বাংলামোটর, কাওরানবাজার, ফার্মগেট, ধানমন্ডি, শ্যামলী ও কল্যাণপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাংলামোটরে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত গোলাম ইয়াছিনের সঙ্গে। তিনি বলেন, পাবনা থেকে আজ সকালেই ঢাকা এসেছি। ঢাকায় আসতে মাত্র সাড়ে ৩ ঘণ্টা লেগেছে। মহাসড়কে কোনো যানজট নেই, একেবারে ফাঁকা। আবার ঢাকার গাবতলী থেকে বাংলামোটর আসতে মাত্র ১০ মিনিট লেগেছে। অন্য সময় ঘণ্টার পর ঘণ্টা যানজটে কেটে যেত।
তিনি বলেন, ঢাকার সড়কগুলো যদি সবসময় এমন ফাঁকা থাকত তাহলে মানুষের হাজার হাজার কর্মঘণ্টা বেঁচে যেত।
ফার্মগেটে কথা হয় রিকশাচালক আবু দাউদের সঙ্গে। তিনি বলেন, গত তিন দিন ধরে ঢাকার সড়কগুলো আমার কাছে পরিচিত মনে হচ্ছে না। একেবারেই ফাঁকা। মানুষের এখনও ঈদ শেষ হয়নি। তাই আমরা ফাঁকা রাস্তায় রিকশা চালাতে পারছি।
তিনি ধারণা করে বলেন, শুক্রবার থেকে পুরোদমে মানুষ ঢাকায় ফিরতে শুরু করবে। রোববার থেকে এই ফাঁকা সড়কে যানজট লেগে যাবে।
শুধু রাজধানীর রাজপথ নয়, অলিগলিতেও ঈদের ছুটির আমেজ দেখা গেছে। রাজধানীর বিভিন্ন অলিগলির ছোট মুদির দোকান ও চায়ের দোকানগুলোতেও নেই চিরচেনা আড্ডা। ফাঁকা অলিগলিতে খুব কম সংখ্যক মানুষ জরুরি প্রয়োজনে বের হচ্ছেন।
এদিকে উত্তরবঙ্গের মানুষের প্রবেশদ্বার গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, সেখানেও নেই গণপরিবহনের ভিড়। ঈদ উদযাপন করে জরুরি প্রয়োজনে কেউ কেউ ঢাকায় ফিরছেন। অর্ধেক সিট ফাঁকা রেখে অনেক দূরপাল্লার বাসকে ঢাকায় ফিরতে দেখা গেছে। তবে এক্ষেত্রে যাত্রীদের ভাড়া বেশি গুণতে হচ্ছে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





