ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৮:০১:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে রেলযোগাযোগ বন্ধ। সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা।


ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে।


জানা গেছে, রেলের অস্থায়ী কর্মচারীদের বেতন বকেয়া থাকায় তারা ঢাকার এফডিসি ক্রসিংয়ে ব্যানার নিয়ে রেলপথ অবরোধ করেছেন। ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।