ঢাকাসহ দেশের সব অঞ্চলে আজও বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঢাকাসহ দেশের প্রায় সব স্থানে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে রাত থেকে সকাল পর্যন্ত দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের এই ধারা আগামী ২৪ ঘণ্টা দেশের প্রায় সব বিভাগেই থাকবে। এ সময় কোথাও কোথাও দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রতি ১২ ঘণ্টা পর পর বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল ৬টা পর্যন্ত দেশের প্রায় সবকটি বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজশাহীতে ৬১ মিলিলিটার। ঢাকায় সকাল ৬টার পরে কী পরিমাণ বৃষ্টি হয়েছে তা জানা যাবে বেলা ১২টার দিকে। তবে ধারণা করা হচ্ছে এক থেকে দুই মি.লি. বৃষ্টিপাত হতে পারে। তবে কোথাও বড় কোনো ঝোড়ো হাওয়া বয়ে যায়নি।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার তথ্যে তিনি জানান, ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, এ সময়ের বৃষ্টিপাতের সঙ্গে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও ঝড়ের এই গতি ঘণ্টায় ৪০ কিলোমিটারের বেশি হতে পারে। সাধারণত ঝড়ের গতি ঘণ্টায় ৬০ কি.মি. এর উপরে থাকলে কালবৈশাখী ঝড় বলা হয়ে থাকে। কিন্তু এর সম্ভাবনা কম।
-জেডসি
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম










