ঢাকায় আসছেন ঋতুপর্ণা, শুটিং করবেন যে সিনেমায়
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ২১ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
গত বছরের অগাস্টে, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ সিনেমায় শুটিং করতে ঢাকায় এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আবার নতুন ঢাকাই সিনেমায় দেখা যাবে তাকে। জানা গেছে, ঋতুপর্ণার এই নতুন সিনেমার নাম ‘বাঙালি বিলাস’। খুব শিগগিরই এই সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসবেন অভিনেত্রী।
ঢাকাই সিনেমায় অভিনয় করার জন্য ইতোমধ্যে ‘ওয়ার্ক পারমিট’ও পেয়েছেন তিনি। তাকে বাংলাদেশে দুই মাস সিনেমায় কাজ করার জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়।
‘বাঙালি বিলাস’ সিনেমার প্রযোজনা ও পরিচালনা করবেন এবাদুর রহমান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) সিনেমাটি সাধারণ সুবিধায় এক বছরের জন্য তালিকাভুক্ত করেছে।
তবে এই সিনেমাটিতে ঋতুপর্ণা ছাড়া আর কোন কোন শিল্পী এবং অভিনেতা থাকছেন এবং কবে থেকে এর শুটিং শুরু হবে সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি এবাদুর রহমান।
ঋতুপর্ণা ১৯৮৯ সাল থেকে বাংলা সিনেমায় অভিনয় করছেন। তিনি বাংলাদেশেরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এর আগে বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে স্পর্শ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ওই সিনেমাটি পরিচালনা করেন কলকাতার অভিনন্দন দত্ত এবং বাংলাদেশের অনন্য মামুন।
টলিউডে ঋতুপর্ণা অভিনীত প্রথম সিনেমা ‘স্বামী কেন আসামি’। ১৯৯৭ সালে মনোয়ার খোকনের এই সিনেমায় দেখা যায় তাকে। তারপরে ‘মেয়েরাও মানুষ’, ‘রাঙা বউ’, ‘দেশ দরদী’, ‘স্বামী ছিনতাই’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। ২০২১ সালে শামীম আহমেদ রনীর ‘অগ্নিবীণা’তেও দেখা যায় তাকে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










