ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৪:২৭:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৮ মে ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি ঢাকায় আসবেন। তিনি নিজেই এক ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আগামী ২৮-৩০ জুলাই 'মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড' অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই প্রধান অতিথি হয়ে উপস্থিত হবেন শিল্পা। তার হাত হতেই অনুষ্ঠান সেরারা নিবেন অ্যাওয়ার্ড।

শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়টি মিররের প্রধান শাহ জাহান ভূইয়া রাজুও নিশ্চিত করেছে। 

তিনি বলেন,  'মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত। আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতোমধ্যে শিল্পা ভিডিও বার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন। 

শিল্পা শেঠির ঢাকায় আসা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন তিনি। সে সময় ‘প্যাসন ফর ফ্যাসন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেয়ার জন্য ঢাকায় এসেছিলন এই বলিউড সুন্দরী।