ঢাকায় এলে মনে হয়, বাড়িতেই আছি: পার্নো
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার
কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র এখন ঢাকায়। নতুন সিনেমা ‘সুনেত্রা সুন্দরম’র কাজ করছেন এফডিসিতে। এটি নির্মাণ করছেন কলকাতার পরিচালক শিবরাম শর্মা। সিনেমায় পার্নোর বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে।
বাংলাদেশে আসা ও নতুন সিনেমার কাজ প্রসঙ্গে পার্নো মিত্র বলেন, আমি বরাবরই বাংলাদেশের সিনেমায় কাজ করতে পছন্দ করি। এই দেশ ও দেশের মানুষ আমার খুব পরিচিত। এখানে আসলে মনে হয়, বাড়িতেই আছি। তাই কাজের ক্ষেত্রে কখনো আমার সমস্যা হয় না।
তিনি আরও বলেন, সুনেত্রা সুন্দরম সিনেমায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রথমেই পরিচালককে ধন্যবাদ দিতে চাই। এমন সুন্দর একটি চরিত্র আমার জন্য আসলেই গর্বের। কাজের অভিজ্ঞতা অসাধারণ। আশা করছি, দুই বাংলার দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে।
এদিকে, চলতি বছরের ২৩ মার্চ কলকাতায় শুরু হয়েছিল ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমার শুটিং। এর গল্প আবর্তিত হয়েছে এক নারী স্কলারকে নিয়ে। তিনি কিডনির সমস্যায় ভুগছেন। ফলে তার প্রস্রাবের প্রয়োজন হয় ঘন ঘন। চেষ্টা করলেও চেপে রাখতে পারেন না। সমস্যা হয় তখন, যখন অনেক জায়গায় ওয়াশরুম পাওয়া যায় না। এমন একটি সামাজিক অবস্থা নিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প।
এতে সুনেত্রা চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। আরও অভিনয় করছেন রূপাঞ্জনা মিত্রসহ বাংলাদেশি শিল্পী চুমকি, নাদিয়াসহ অনেকে।
উল্লেখ্য, এর আগেও কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে নির্মিতব্য সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশের এসেছিলে পার্নো মিত্র। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এই সিনেমায় উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। এটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনা করেছে ডাটা সলিউশন।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক








