ঢাকায় ‘চতুর্থ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্স’ শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:২৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮ বুধবার
ষোড়শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আজ শনিবার থেকে শুরু হয়েছে ‘চতুর্থ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্স’। নারী চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে দুই দিনব্যাপী এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।
সকাল ৯টায় তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এই সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমিন্ত্রী শাহরিয়ার আলম।
সম্মেলনে বাংলাদেশের নারী চলচ্চিত্রকারদের অগ্রদূত সুমিতা দেবী ও রওশন জামিলের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
উপমহাদেশর প্রখ্যাত নারী চলচ্চিত্রকার অপর্না সেন এবারের সম্মেলনের মূল আকর্ষণ। শনিবার যোগ দেয়ার কথা থাকলেও বিশেষ কারণবশতঃ তিনি এখনও ঢাকা পৌঁছাতে পারেননি। তবে, কাল রোববার তিনি ঢাকায় আসবেন। কনফারেন্সের সমাপনী সেশনে যোগ দিবেন অপর্ণা। পাশপাশি একটি সংবাদ সম্মেলনেও তাকে পাবেন গণমাধ্যমকর্মীরা।
অপর্ণা সেন ছাড়াও দেশ-বিদেশের ৩৫ জনেরও বেশি নারী চলচ্চিত্র নির্মাতা এতে যোগ দিচ্ছেন। সম্মেলনে নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বদের সাথে মত বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের নারী নির্মাতাগণ অভিজ্ঞতা অর্জনের একটি সুবর্ণ সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
এখানে নারী নির্মাতারা তাদের কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তোরণের উপায় নিয়ে বিশ্বের খ্যাতিমান নারী নির্মাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
মোট জনসংখ্যার অর্ধেক হওয়ায় বিশ্ব-উন্নয়ণে নারীর ভূমিকা ও গুরুত্ব এতে তুলে ধরা হবে। ষষ্ঠদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষনগুলোর একটি এই উইমেন্স কনফারেন্স।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







