ঢাকা, মঙ্গলবার ০৩, ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১ নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

ঢাকায় থেমে থেমে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় বৃষ্টি দিনভর অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। একটানা না হলেও এ বৃষ্টি ঝরতে পারে থেমে থেমে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আজ বিকেল ৪টা পর্যন্ত নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, মৌসুমী বায়ু সক্রিয়। আজ ঢাকায় থেমে থেমে কয়েক দফা বৃষ্টি হবে।

এক সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিকে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।

এসবের প্রভাবে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।


-জেডসি