ঢাকায় শাকিবের নতুন নায়িকা কোর্টনি কফি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
শুটিং শুরুর অপেক্ষায় ঢালিউড সুপারস্টার শাকিবের নতুন ছবি ‘রাজকুমার’। আর এতে তার বিপরীতে নায়িকা হচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এরইমধ্যে শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন তিনি।
রোববার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব ও কফি। সেখানেই একফ্রেমে ভক্তদের ধরা দেন এই দুই তারকা।
বিষয়টি নিশ্চিত করে হিমেল আশরাফ বললেন, ‘রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কফিকে। সেখানেই তাদের ফ্রেমবন্দি করা হয়েছে।’
ওই অনুষ্ঠানে তোলা স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশংসায় ভাসেন শাকিব-কফি। যেখানে নয়া লুকে হাজির হয়েছেন নায়ক, যা রীতিমতো সবাইকে চমকে দেয়। স্থিরচিত্রটিতে দেখা যায়, কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে ধরে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি।
স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট দিয়ে শাকিব লেখেন, ‘রাজকুমার আসছে’। একই ছবি নিজের ওয়ালে শেয়ার করেছেন কোর্টনি কফিও।
জানা গেছে, আগামীকাল ১২ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে রাজকুমার ছবির শুটিং। এটি পরিচালনা করছেন ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তিনি জানান, ঢাকা, পাবনা এবং পরে আমেরিকাতে ছবিটির শুটিং শেষ হবে। রাজকুমার মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে।
বঙ্গভবনে রাষ্ট্রপতির জন্মদিনের অনুষ্ঠানে রাজকুমার ছবির প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফসহ আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল।
প্রসঙ্গত, প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










