ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ৩:১৯:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি হার মেনে নিয়ে যা বললেন মেসি গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ঢাকায় শিশু অপহৃত উদ্ধার দিনাজপুরে

আপডেট: ০৭:৫৯ এএম, ১৪ মে ২০১৫ বৃহস্পতিবার

dinajpur1স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি বাড়িতে ছয় বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, শিশুটিকে চার দিন আগে বনানী থেকে অপহরণ করা হয়েছিল। উদ্ধার শিশুটির নাম শহীদুল ইসলাম, তার বাড়ি ঢাকার কড়াইল বস্তি এলাকায়। গত ৯ মে তার বাবা ইকবাল কাদের বনানী থানায় ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ করেছিলেন। র‍্যাব-১৩ অধিনায়ক মেজর মাহমুদ জানান, বুধবার রাত ৮টার দিকে জোতবাণী ইউনিয়নের কেটরাহাট এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের লোকজনের সহযোগিতায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা পালিয়ে যায়। “শহীদুলকে ছাড়িয়ে নিতে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। মোবাইল ফোন ট্র্যাক করে অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ারপর সেখানে অভিযান চালানো হয়। পালিয়ে গেলেও অপহরণকারীদের শনাক্ত করা হয়েছে।” মেজর মাহমুদ জানান, শিশুটিকে উদ্ধারের খবর তারা পরিবারকে জানিয়েছেন। স্বজনরা এলেই শহীদুলকে হস্তান্তর করা হবে। জোতবাণী ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান শাহজাহান আলী মণ্ডল জানান, র‍্যাবের সঙ্গে তারাও শফিকুল ইসলামের বাড়িতে শিশুটিকে উদ্ধারে অংশ নেন। সেখানে শিশুটিকে পাওয়া গেলেও গৃহকর্তাসহ অপহরণকারীরা আগেই পালিয়ে যায়। ১৪.০৫.২০১৫