ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২০:১৭:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ঢাকায় ৩০ কোম্পানির বাসে আজ থেকে ই-টিকিট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ এএম, ১৩ নভেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকায় মিরপুর কেন্দ্রিক ৩০ কোম্পানির বাসে আজ থেকে ই-টিকেট চালু হবে। এ কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
শনিবার (১২ নভেম্বর) ইস্কাটনে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এনায়েত উল্যাহ বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা শহরে সব কোম্পানি অর্থাৎ ৬০টি কোম্পানির ৩ হাজার ৩১৪টি বাস ই-টিকিটের আওতায় নিয়ে আসা হবে। এতে অতিরিক্ত ভাড়া, গণপরিবহনে নৈরাজ্য আর দুর্ঘটনা কমে আসবে।

এছাড়া পাশ্বর্বতী শহর থেকে ঢাকায় প্রবেশ করা ৩৭টি কোম্পানির বাসসহ মোট ৯৭ কোম্পানির ৫ হাজার ৬৫০ বাস আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকিটের আওতার আনার কথাও জানান পরিবহন মালিক সমিতির মহাসচিব।
এর আগে গত ২২ সেপ্টেম্বর থেকে ঢাকায় কয়েকটি বাসে পরীক্ষামূলকভাবে ই-টিকিটিং চালু করা হয়েছিল। তখন আটটি কোম্পানির বাস ই-টিকিটিং পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল।