ঢাবি এলাকায় ধাক্কা দিয়ে ফেলে নারীকে টেনেহিঁচড়ে মারল গাড়ি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ২ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় একটি প্রাইভেটকার এক নারীকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে অনেকটা পথ টেনে নিয়ে গেছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। আর প্রাইভেটকারের চালককে গণপিটুনি দিয়েছে উপস্থিত জনতা।
শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ৩টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ গেটে এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, টিএসসি থেকে নীলক্ষেতগামী একটি প্রাইভেটকারের নিচে কেউ আটকে আছে বলে মনে হয়। পরে রাস্তায় রক্তের দাগ থেকে সবাই নিশ্চিত হয় গাড়ির নিচে কোনো মানুষ আটকে রয়েছে। তবুও ওই গাড়ির ড্রাইভার গাড়ি দাঁড় করাচ্ছিলেন না। পরবর্তীতে নীলক্ষেত এলাকায় গাড়িটি আটকায় উপস্থিত জনতা। গাড়ির নিচে থাকা নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এরপর হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। থানার দায়িত্বরত কর্মকর্তা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
খোঁজ নিয়ে আরও জানা যায়, ওই নারীকে প্রাইভেটকার ধাক্কা দেওয়ার পর তিনি গাড়ির নিচে পড়ে যান। প্রাইভেটকারের চালক গাড়ি না থামিয়ে তাকে নীলক্ষেত পর্যন্ত টেনে নিয়ে যায়।
এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়ির চালককে গণপিটুনি দেয় এবং গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে চালককে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, প্রাইভেটকারের চালক ছিলেন ঢাবির সাবেক শিক্ষক আজহার জাফর শাহ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






