ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১০:২১:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ঢাবি চ ইউনিটের অংকন পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৪৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথমবর্ষ বিএফএ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা (অংকন) অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চারুকলা অনুষদের জয়নুল গ্যালারী অংকন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত চ-ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ মোট ১ হাজার ৫৫২ জন আজ এ পরীক্ষায় অংশগ্রহণ করে। চ-ইউনিটে মোট আসন সংখ্যা ১৩৫টি।