ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ক্লাস পরীক্ষা বন্ধ করে দেয়ার পর এবার শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাবির সিন্ডিকেটের জরুরি সভায় আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।এই খবর নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল ।
তিনি জানান, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য বলা হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবং শিক্ষার্থীদের সুরক্ষার বিষয় বিবেচনা করে ক্লাস পরীক্ষা বন্ধের সময়সীমাও ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে গত ১৬ মার্চ করোনাভাইরাসের কারণে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে হল বন্ধের জন্য আহ্বান জানানো হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বৈঠকে বসেন সিন্ডিকেট সদস্যরা।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




