ঢাবির খ ইউনিটে চান্স পেল দরিদ্র কৃষকের ২ কন্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের দরিদ্র কৃষক তাহাজ উদ্দিন মণ্ডলের দুই কন্যা উম্মে রুকাইয়া ও উম্মে সুমাইয়া।
মঙ্গলবার পরীক্ষা ফল প্রকাশ হয়। এবার ঢাবির ‘খ’ ইউনিটে ১৮ হাজার ৮৫০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭ হাজার ১২ জন। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। পরীক্ষায় উম্মে সুমাইয়া মেধা তালিকায় ১০২ এবং উম্মে রুকাইয়া ৪০৬তম হয়েছে।
জানা যায়, সুলতানপুর গ্রামের দরিদ্র কৃষক তাহাজ উদ্দিন মণ্ডলের দুই মেয়ে স্থানীয় মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ (অটোপাশ) হয়। এর মধ্যে রুকাইয়া জিপিএ পাঁচ এবং সুমাইয়া ৪.৯৮ পেয়ে উত্তীর্ণ হয়। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাতেও এই দুই শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
কৃতী শিক্ষার্থী সুমাইয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে খুব ভালো লাগছে। ইচ্ছা রয়েছে ইংরেজিতে পড়ালেখা করার। ভবিষ্যতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে চান এই শিক্ষার্থী।
সুমাইয়ার বোন রুকাইয়া জানান, পড়ালেখা শেষে শিক্ষক হওয়ার আগ্রহ রয়েছে তার।
কৃতী এই শিক্ষার্থীর মা জলি খাতুন জানান, দুই মেয়ের সাফল্যে আমি ভীষণ খুশি হয়েছি। আশা করি তারা ভবিষ্যতে বড়কিছু হবে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল




