ঢাবির ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেটের এক সভায় ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এই সিদ্ধান্ত আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে বলে জানা গেছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঢাবির সিন্ডিকেটের সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেছেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আর এ তথ্য জানানো হয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে।
ঢাবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পুনর্গঠিত চারটি ইউনিট হলো- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; বিজ্ঞান ইউনিট; ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।
এদিকে বিজ্ঞপ্তিতে চলতি বছর ‘ঘ’ ইউনিট থাকছে বলে উল্লেখ রয়েছে। আরও বিস্তারিত ভাবে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পূর্বের ন্যায় ‘ক, খ, গ, ঘ এবং চ’ এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, “একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ২০২২-২৩ শিক্ষাবর্ষে পাঁচটির (ক, খ, গ, ঘ ও চ) পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিটে। তবে এ বছর (২০২১-২২ শিক্ষাবর্ষ) আগের মতোই পাঁচটি ইউনিটে পরীক্ষা হবে।
তিনি আরও বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ইউনিটগুলোর নামেও পরিবর্তন আসবে। নামগুলো হলো- বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


