ঢাবির জগন্নাথ হলে চলছে সরস্বতী পূজা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ঢাবির জগন্নাথ হলে চলছে সরস্বতী পূজা, ছবি : উইমেননিউজ২৪.কম
পলাশ ফুল, আমের পল্লব, আবীর, দোয়াত-কলম, যবের শিষ ও বাসন্তী রঙের গাঁদা ফুল দিয়ে শুরু হলো সরস্বতী পূজা। প্রতি বছরের মতো এবারেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সাড়ম্বরে চলছে সরস্বতী পূজা। সকাল ৮ টায় শুরু হয় বাণী অর্চনা। এরপর সকাল ১০ টায় ভক্তরা অঞ্জলি প্রদান করেন। সন্ধ্যা ৬ টায় হবে আরতি অনুষ্ঠান।
জগন্নাথ হল চত্বরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৭০টির বেশি মন্ডপ নির্মিত হয়েছে। মন্ডপগুলোতে প্রকশিত হয়েছে ভিন্ন ভিন্ন থিম ও আইডিয়া।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সর্বজনীন উৎসব হিসেবে পালিত হচ্ছে এই পূজা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও ঢাকার বিভিন্ন জায়গা থেকে নানা বয়সী এবং পেশাজীবীরা এই পূজায় অংশ নিতে জগন্নাথ হল চত্বরে জমায়েত হন প্রতি বছরই। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি।
ঢাকার ইসলামপুর থেকে এসেছেন সুমনা দাস। প্রতি বছরই এই দিনটিতে তিনি আসেন জগন্নাথ হলে। ঘুরে ঘুরে দেখেন সবগুলো মন্ডপ। প্রার্থণা করেন দেবী সরস্বতীর কাছে। এবারে কি প্রার্থণা করেছেন জানতে চাইলে বলেন, মেয়ে এস.এস.সি দিয়েছে। পরীক্ষার ফল ভালো হোক এটাই আমার চাওয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী চম্পা তালুকদার। দেবীর কাছে তিনি কি প্রার্থণা করেছেন জানতে চেয়েছিলাম। জানালেন, দেবী তাকে অনেক দিয়েছেন। কন্ঠে যে সুর ধারণ করে তিনি আজ সংগীত বিষয়ে পড়ছেন তা দেবীর কাছে আরাধনারই ফল। তিনি শুধু চান তার উপর যেন দেবীর এই আশীর্বাদ আজীবন থাকে।
কথা হলো মিলি মন্ডলের সঙ্গে, তিনি এবার এইসএসসি দেবেন। পড়েন ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজে। বাসা আজিমপুর হওয়াতে প্রতি বছরই তিনি সরস্বতী পূজায় চলে আসেন জগন্নাথ হলে। বাণী অর্চনা শুরু করে অঞ্জলি প্রদান ও আরতি অনুষ্ঠান পর্যন্ত উৎযাপন করেন তিনি। তবে সামনে এইসএসসি পরীক্ষার জন্য তিনি বেশি সময় থাকবেন না।পরীক্ষা যেন ভালোভাবে দিতে পারেন এবং ফল যেন ভালো হয় সেজন্য তিনি আশীর্বাদ চেয়েছেন দেবীর কাছে।
সরস্বতী অর্থ জ্যোতির্ময়ী। হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা, সংগীত ও শিল্পকলার দেবী সরস্বতী। দেবী স্বরস্বতীর আরাধনার উদ্দেশ্যে সরস্বতী পূজা হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই পূজা হয়ে থাকে। সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের বাসায় বা বাড়িতেই হয়। বিশেষ করে যে পরিবারে পড়ুয়া ছেলে মেয়ে আছে সেসব বাড়িতে বেশি অনুষ্ঠিত হয়ে থাকে। বাসা বা বাড়ির পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই পূজা অনুষ্ঠিত হতে দেখা যায়।
তবে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই পূজার প্রচলন হয় বিশ শতকের প্রথমদিকে। এইদিন ছোটদের হাতেখড়ি দিয়ে শিক্ষাজীবন শুরু করান অনেকে। সরস্বতী পূজার দিনটি শ্রীপঞ্চমী আর পরের দিনটি শীতলষষ্ঠী নামে পরিচিত।শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন হয়। পরদিন শীতলষষ্ঠীতে হয় দেবী সরস্বতীর বিসর্জন।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






