তরুণ প্রজন্ম গড়বে সম্ভাবনার বাংলাদেশ : স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪৪ এএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মই গড়ে তুলবে সম্ভাবনার বাংলাদেশ। তারাই সম্ভাবনার নবদ্বার উন্মোচন করবে।
আজ নারায়গঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা কে.এম. সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ আয়োজিত ‘পুরিন্দা কে.এম. সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী-২০১৮’ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিরীন শারমিন বলেন, বিজ্ঞান শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, তরুণ প্রজন্মের শিক্ষার্থীরাই সম্ভাবনার নবদ্বারের উন্মোচন করবে।
স্পিকার বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে। ডিজিটাল বাংলাদেশ আজ এক বিস্ময়। তথ্য প্রযুক্তিতে সক্ষমতা বাড়াতে সরকার প্রতিটি বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করে যাচ্ছে। তথ্য প্রযুক্তির মহাসড়কে আজ বাংলাদেশ।
তিনি বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। ঘরে ঘরে বিদ্যুৎ, হাতে হাতে স্মার্ট ফোন, এ যেন এক আলোকিত বাংলাদেশ।
স্পিকার এর আগে পুরিন্দা কে.এম. সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী-২০১৮ এর স্মারক উন্মোচন করেন। তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে স্পিকার নরসিংদীতে অবস্থিত ড্রীম হলিডে পার্ক পরিদর্শন করেন।
অনুষ্ঠানে পুরিন্দা কে.এম. সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি কে. এম মাহমুদুর রহমান খোকনের সহধর্মিণী ফারজানা রহমানের সভাপতিত্বে আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়া এবং সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম বাবু।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



