তরুণদের চোখে মা : প্রতিটি দিন হোক মা দিবস
আপডেট: ০৬:৫৪ পিএম, ৯ মে ২০১৫ শনিবার
আজ ১০ মে রোববার বিশ্ব মা দিবস। সারা পৃথিবীতে দিনটি নানা ভাবে পালিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে দিনটি পালন করা হয়। ফেব্রুয়ারির দ্বিতীয় রোববার নরওয়েতে, মার্চের চতুর্থ রোববার আয়ারল্যান্ড, নাইজেরিয়া ও যুক্তরাজ্যে। যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে বাংলাদেশে মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় মা দিবস।
মা দিবসের মূল উদ্দেশ্য মাকে যথাযথ সম্মান দেওয়া। ব্যস্ত জীবনে এই বিশেষ দিনে মায়ের সাথে থেকে তাঁকে সময় দেয়া। যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাঁকে শ্রদ্ধা দেখানোর জন্য দিনটি পালন করা হয়।
সচরাচর কেক কেটে,রঙ বে রঙের কার্ডসহ নানা উপহারের মাধ্যমে দিনটি উদযাপিত হয়ে থাকে। মায়ের প্রতি ভালবাসা ও শ্রদ্ধাবোধ কি শুধু উপহারের মধ্যেই সীমাবদ্ধ? তরুণ সমাজের চোখে মা দিবসটি কেমন, তা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী উইমেননিউজকে জানিয়েছেন তাদের মতামত। সাক্ষাৎকার নিয়েছেন মাজেদুল হক তানভীর।
স্টেট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর বিজনেজ স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রিয়াংকা নন্দী বিথী বলেন, মা আমার সব চেয়ে কাছের বন্ধু। শুধু মার কাছেই মনের সব কথা বলতে পারি। কারণ মার মত কেউ কখনো আমাকে বুঝে না। আর সব সমস্যার সমাধান একমাত্র মাই দিতে পারে। মাকে শ্রদ্ধা করা বা ভালোবাসা জানানোর জন্য একটি বিশেষ দিনের হয়ত কোনো প্রয়োজন নেই। তবুও একটা দিন একটু বেশি করে মাকে ভালোবাসা ও মার জন্য কিছু করার প্রয়াসটি খারাপ নয়। আজ মা দিবসে মাকে একটা কথাই বলতে চাই,’তোমাকে ছাড়া একমুহুর্ত থাকার কথা ভাবতে পারি না। খুব ভালবাসি মা তোমায়’।
একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুবায়েদ আহমেদ বলেন, ‘মা’ এক অক্ষরের একটা শব্দ। কিন্তু এর তাৎপর্য বলে শেষ করা যাবে না। বর্তমানে আমরা মায়ের গুরুত্বকে হ্রাস করে ফেলছি। আমরা এখন মাকে খুশি করার জন্য বিশেষ একটি দিন বেছে নিয়েছি। আমার মনে হয় সন্তানের কাছে প্রতিটি দিনই মা দিবস হওয়া উচিত। তাহলে আলাদা মা দিবসের প্রয়োজন পরে না।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শোভা বলেন, মা মানে মমতাময়ী, মা মানে স্নেহ ভালবাসার আশ্রয়স্থল। মায়ের মুখ দেখলে পৃথিবীর সব দুঃখ ভুলে থাকা যায়। আজ মা দিবস। এইদিন আমরা মায়ের জন্য অনেক কিছু করি। দিনটি এলেই মায়েদের কথা আমরা অধিকমাত্রায় স্মরণ করি। মাকে ভালবাসার জন্য একটি দিন কখনও যথেষ্ট হতে পারে ন। তবুও একটি দিন যদি শুধু মায়ের জন্য উৎসর্গ করা যায় তা হবে মা’র জন্য আনন্দের। সবাইকে মা দিবসের অনেক শুভেচ্ছা।
ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস (ইউল্যাব)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না ইসলাম লিমা বলেন, মা এমন একজন যে আমাদের প্রতিটি দিনকে স্পেশাল করে তোলে। মা দিবসে সকালে মায়ের পছন্দের চিতল পিঠা এবং ভর্তা বানিয়ে মায়ের সামনে দিব। এরপর দুপুরে মায়ের পছন্দের কাঁচা আমের ডাল ও গরুর মাংস রান্না করব। বিকেলে আইস্ক্রিম হাতে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াবো, যা মা’র সবচেয়ে বেশি প্রিয়। এভাবে মায়ের জন্য মা দিবসটিকে আরও স্পেশাল করে তুলতে চাই।
তিনি বলেন, মাকে অনেক ভালবাসি এই কথাটি কখনো বলা হয়নি। মা দিবসের দিন সেটাই বোঝাতে চাই আর বলতে চাই ’আমার মা হওয়ার জন্য অনেক ধন্যবাদ মা। আমার কাছে জীবনের সবচেয়ে বড় পাওয়া তুমিই’।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া বিনতে সামাদ বলেছেন, মায়ের প্রতি ভালবাসা জানানোর জন্য বিশেষ কোন দিনের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যতদূর জানি মা দিবসের প্রথাটি পশ্চিমা দেশগুলো থেকে এসেছে। যে দেশগুলোতে বেশিরভাগ বৃদ্ধ মা বাবার আশ্রয় হয় বৃদ্ধাশ্রম। তাদের সংস্কৃতিকে লালন করে আমরা আমাদের বাবা-মাকে আর কতটুকুই বা সম্মান বা শ্রদ্ধা জানাতে সক্ষম!
তিনি বলেন,আসলে মা মানে বছরের ৩৬৫ দিন, মাসের ৩০দিন, সপ্তাহের ৭দিন, মা জীবনের প্রতিটা দিন। একটা দিনের জন্য মায়ের অধিকার নিয়ে সচেতনতা না দেখিয়ে প্রতিদিন যদি আমরা মায়ের জন্য সামান্য কিছু করতে সচেষ্ট থাকি সেটাই অনেক হবে মা’র জন্য।
সবশেষে সব মায়েদের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা এবং ভালবাসা। আর আমার মায়ের উদ্দেশ্যে আমি বলতে চাই, ‘অনেক ভালবাসি মা তোমাকে’।
১০.০৫.২০১৫

১০.০৫.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬