তরুণী চিকিৎসক ধর্ষণ, টলিউড তারকাদের প্রতিবাদ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৭ আগস্ট ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
উত্তাল পশ্চিমবঙ্গ। সেখানকার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে সকল শ্রেণীর মানুষ। গতকাল ১৪ আগস্ট প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন কলকাতার নারীরা। তাদের এই রাত দখলের আন্দোলনে রাস্তায় রাত কাটিয়েছেন টলিউড তারকাদের অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তালিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায়, ঋতব্রত মুখোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, তৃণা সাহা, রাজনন্দিনী পাল, তুহিনা দাস, অর্ণব বন্দ্যোপাধ্যায়, রণিতা দাসের মতো বহু তারকারা।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী দিতিপ্রিয়া দাবি তুলেছেন নারী স্বাধীনতার। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, এই আন্দোলন কিছু পৈশাচিক মানসিকতার বিরুদ্ধে। জাতি, ধর্ম নির্বিশেষে এই লড়াই। ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে এই লড়াই। নিজেদের সুরক্ষা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির পক্ষে এই লড়াই।
এদিন গণজমায়েতে কেঁপে উঠেছিল পশ্চিমবঙ্গ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন একসঙ্গে দিয়েছেন শ্লোগান। মোমবাতি হাতে মিছিলে হেঁটেছেন তারা। সাধারণ মানুষের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে দাবি তুলেছেন আসল 'স্বাধীনতা'র।
দিতিপ্রিয়া রায়, ঋতব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে আরও যোগ দিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, সঙ্ঘশ্রী সিনহা, মিমি চক্রবর্তী সহ আরও অনেককেই। আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায়-ই রাত কাটিয়েছেন তারা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











