তরুণী নির্যাতন: নারীপাচার চক্রের ‘বস রাফি’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ভারতে এক বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় আশরাফুল মন্ডল ওরফে ‘বস রাফি’কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আন্তর্জাতিক নারীপাচার চক্রের অন্যতম মূলহোতা বলে জানিয়েছে র্যাব।
সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে মডেল করার লোভ দেখিয়ে ভারতে নারী পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন র্যাবের গোয়ান্দা শাখার প্রধান লে. কর্নেল খাইরুল ইসলাম।
র্যাব জানায়, সোমবার রাতে ঝিনাইদহ, যশোর ও অভয়নগরে অভিযান চালিয়ে বস রাফিসহ এ চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন- ম্যাডাম শাহিদা, আরমান শেখ ও ইসমাইল।
এ ব্যাপারে আজ বিকালে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ভাইরাল ভিডিওর সূত্র ধরে গত ২৮ মে দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করে ভারতের বেঙ্গালুরু পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ঢাকার মগবাজারের হৃদয় বাবু ওরফে ‘টিকটক হৃদয়’ বেশ আলোচিত। গ্রেপ্তারের পর পালাতে গিয়ে হৃদয়সহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
টিকটকের আড়ালে হৃদয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ভারতের কয়েকটি রাজ্যের অপরাধীদের নিয়ে গড়া মানবপাচারের আন্তর্জাতিক চক্রের সমন্বয়ক বলে জানিয়েছিলেন ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।
এদিকে ওই নির্যাতনের ঘটনায় ঘটনায় গত বৃহস্পতিবার রাতে হাতিরঝিল থানায় হৃদয়সহ পাঁচজনকে আসামি করে মানব পাচার ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন মেয়েটির বাবা। তিনি মামলায় বলেছেন, তাঁর মেয়েকে মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বলে ভারতে নিয়ে যাওয়া হয়।
-জেডসি
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী











