ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৩:৩০:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে পেলোসির সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনের সঙ্গে দেখা করেছেন।

বুধবার (৩ আগস্ট ) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা গেছে, আজ সকালে পেলোসি তাইওয়ান সফরের অংশ হিসেবে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ে যান।

তাইওয়ানের প্রেসিডেন্টের অফিসে সাই ও অন্যান্য আইনপ্রণেতাদের উদ্দেশ্যে পেলোসি বলেন, 'আমাদের প্রতিনিধি দল তাইওয়ানে এসেছে একটি বিষয়কে সন্দেহাতীতভাবে পরিষ্কার করতে, যা হল, আমরা তাইওয়ানকে পরিত্যক্ত করবো না।'

পেলোসি আরও জানান, তাইওয়ানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একাত্ম থাকার বিষয়টি এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুতর।

সূত্র: গার্ডিয়ান, বিবিসি