ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ৭:৫১:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

তানজানিয়ার সংযুক্ত দুই বোন মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৫৭ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার সংযুক্ত দুই বোন মারা গেছে। তাদের বয়স হয়েছিলো ২১ বছর। দীর্ঘদিন ধরে তারা অসুস্থ ছিলো। রোববার দেশটির প্রেসিডন্টে একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।


মারিয়া ও কোনসোলাটা মোয়াকিকুটি শ্বাসপ্রশ্বাসজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা য়ায়। তাদের পেট পরস্পরের সঙ্গে জোড়া লাগানো ছিল। তাদের দুজনেই একটি ফুসফুস ও যকৃত ছিল। একটি করে অঙ্গ দিয়েই দুজনের শরীর কাজ চালাতো।


সিএনএন জানায়, মারিয়া স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটায় মারা যায়। পনের মিনিট পর কোনসোলাটাও মারা যায়।
এই সংযুক্ত জমজ বোন ১৯৯৬ সালে দক্ষিণাঞ্চলীয় পাহাড়ী এলাকা এনজোম্বেতে জন্মগ্রহণ করে। গত বছরের সেপ্টেম্বর মাসে তাঞ্জানিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তারা জনপ্রিয় হয়ে যায়। তাদের মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।


তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি রোববার টুইটারে বলেন, ‘মারিয়া ও কোনসোলাটার মৃত্যুতে আমি খুবই দুঃখিত। আমি যখনই তাদের দেখতে হাসপাতালে যেতাম, তারা দেশের জন্য প্রার্থনা করত। তারা আমাদের দেশের সেবা করার স্বপ্ন দেখত। তাদের পরিবারের সদস্য ও এই মৃত্যুতে যারা শোকাভিভূত তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।’


তাঞ্জানিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফস্টিন এনদুগুলিলে বলেন, ‘শান্তিতে ঘুমাও মারিয়া ও কোনসোলাটা। পৃথিবীতে তোমরা সৎ ও সঠিকভাবে জীবনযাপন করেছো।’

এই বিভাগের জনপ্রিয়