তানজিন তিশা হাসপাতালে, আত্মহত্যার চেষ্টা?
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৯ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
তানজিন তিশা। ফাইল ছবি।
গতকাল বুধবার মধ্যরাতে আত্মহত্যার চেষ্টা করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শোবিজে এমন গুঞ্জন চাউর হয়েছে। তবে বর্তমানে এই অভিনেত্রী চিকিৎসাধীন আছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।
এই অভিনেত্রীর পরিবারের দাবি, তানজিন তিশা গতরাতে হঠাৎ অসুস্থ হয়ে গেলে তার বোন প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে এই অভিনেত্রীকে নেওয়া হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। বিষয়টি জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে নাট্যাঙ্গনের একজন জানান, বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।
তবে এ বিষয়ে মুশফিক আর ফারহানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের একজন তানজিন তিশা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‘ইউ-টার্ন’ নাটক দিয়ে টেলিভিশনে অভিষেক হয় তার। এর আগে, বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করে সবার নজরে আসেন এই অভিনেত্রী।
তানজিন তিশাআত্মহত্যামুশফিক আর ফারহান
অভিনেতা বিজয় অ্যান্টোনির মেয়ের রহস্যজনক মৃত্যু
বিনোদন সময় ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৩ পিএম
Image not found
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সংগীত পরিচালক বিজয় অ্যান্টনির মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার ভোর ৩টার দিকে বিজয়ের চেন্নাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় তার ১৬ বছরের মেয়ে মীরার ঝুলন্ত দেহ। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত ঘোষণা করা হয় তাকে।
মীরার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে চিকিৎসকদের ধারনা, বেশ কয়েকদিন ধরেই নাকি অবসাদে ভুগছিল মীরা। এরইমধ্যে মীরার মৃত্যুর তদন্ত করছে ভারতীয় পুলিশ।
শিগগিরই বিজয়ের ‘রথম’ সিনেমাটি মু্ক্তি পাওয়ার কথা। প্রস্তুতিও চলছে জোর কদমে। এর মাঝে এই অঘটন। দিন কয়েক আগেই স্কুলে একটি পুরস্কার পেয়েছেন মীরা। সে সময় অভিনেতার স্ত্রী ফাতিমা মেয়েকে নিয়ে একটি পোস্টও দেন। যা এখন ভাইরাল সমাজমাধ্যমে। সেখানে মেয়ে মীরাকেই ফাতিমা তার শক্তির উৎস বলেন।
বিজয় ও ফতিমার মীরা ছাড়াও আরও এক কন্যা সন্তান রয়েছে যার নাম লারা। সে মীরার থেকেও বয়সে ছোট। সুরকার বিজয়ের এই সন্তানহারা হওয়ার খবরে সমবেদনা জানিয়েছেন তার সতীর্থরা।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








