তাপদাহ এবার চীনে!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ এএম, ২৪ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
চীনেও এবার তাপদাহের অশনি সংকেত। পাশ্চাত্যের পাশাপাশি পূর্বেও শুরু হয়ে গেল প্রাণঘাতী আগুনের তাপ। চীনে আগামী ১০ দিনে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
শনিবার দিনটিকে 'অত্যন্ত গরম' দিন হিসেবে ঘোষণা করা হয়েছে চীনে। শনিবার থেকেই চীনের তাপমাত্রার পারদ ক্রমাগত বাড়তে শুরু করবে এবং তা দাবানলে রূপও নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
চীনের কিছু কিছু প্রদেশে তাপমাত্রা বেড়ে কমপক্ষে ৪০ ডিগ্রিতে পৌঁছনোর আভাস দেয়া হয়েছে। বিভিন্ন জায়গায় দাবানল দেখা দিতে পারে উল্লেখ করে জনগণকে সতর্ক করেছে চিন সরকার। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াং-এর কিছু শহরে রেড অ্যালার্ট জারি করা হচ্ছে। চীনে রেড অ্যালার্ট হল সেদেশে আবহাওয়াসংক্রান্ত সর্বোচ্চ সতর্কতা। জুলাইয়ে ঝেজিয়াং প্রদেশে তাপমাত্রা সাধারণত ২০-র ঘরে থাকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর আভাস দেয়া হয়েছে।
প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে চীনের বিভিন্ন বাড়ি, অফিস ও কারখানায় এসি মেশিন বসানোর হিড়িক পড়ে গেছে। বিদ্যুৎ গ্রিডে সমস্যা দেখা দেয়ার আশঙ্কাও করা হচ্ছে। মনে করা হচ্ছে, গ্রীষ্মকাল জুড়ে বিদ্যুতের চাহিদা শৃঙ্গে পৌঁছবে।
জুলাইয়ে সাংহাইয়ের তাপমাত্রা ৪০.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ১৮৭৩ সালে দেশটির তাপমাত্রার রেকর্ড রাখা শুরু করার পর থেকে এ নিয়ে দ্বিতীয়বার তাপমাত্রা এই উচ্চতায় পৌঁছল। এর আগে ২০১৭ সালে উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সাংহাইয়ে গ্রীষ্মকালে তৃতীয়বারের মতো চরম গরমজনিত সতর্কতা জারি করতে হয়েছে।
মানুষের অবিমৃষ্যকারিতার জন্যই জলবায়ুর এই ভয়াবহ পরিবর্তন। যারে জেরে বিশ্ব জুড়ে ঘন ঘন তীব্র তাপপ্রবাহ দেখা দিচ্ছে এবং এগুলি দীর্ঘস্থায়ী হতেও দেখা যাচ্ছে। শিল্পযুগ শুরু হওয়ার পর থেকে প্রায় ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ হয়েছে বিশ্ব। ফলে, বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের সরকার যদি কার্বন নিঃসরণ কমানোর ব্যবস্থা না নেয়, তবে ভবিষ্যতে তাপমাত্রা লাগামছাড়া বাড়তে থাকবে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








